April 7, 2026, 12:24 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, মোট আক্রান্ত ৯

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

কুড়িগ্রামে গত ২৩ এপ্রিল বৃহষ্পতিবার বিকেল ৫ ঘটিকা হতে কুড়িগ্রাম জেলাকে লকডাউন ঘোষনা করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম। লকডাউনের পূর্ব থেকেই কঠোর অবস্থানে ছিলো জেলা প্রশাসন।
লকডাউনের পূর্বে এতো আইনি কঠোরতার মধ্যেও বাইরে থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে কেউ বাসে, কেউ ট্রাকে আবার কেউ বা পিকআপ ভ্যানে করে চেকপোস্টে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুঁলো দিয়ে জেলার বিভিন্ন স্থানে প্রবেশ করে। এদের মধ্যে গুটি কয়েক প্রশাসনের হাতে আটকা পড়লেও অনেকেই ছিলো ধরাছোঁয়ার বাইরে।
তবে লকডাউনের পর তেমনটি শোনা যায় নি। বরং দেশের বিভিন্ন স্থান হতে আগতদের ধরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে অনেকের কোয়ারেন্টাইন সম্পন্নও হয়েছে।
এতো নিরাপত্তার মধ্যে মানুষ কিছুটা স্বস্থির নিশ্বাস ফেললেও করোনার সংক্রমন যেন লাগামহীনভাবে বেড়েই চলছে কুড়িগ্রামে।
গত ২৬ এপ্রিল রবিবার  কুড়িগ্রামে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ০৩ জন। তারা একই পরিবারের। কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন পাঁচ বছরের শিশু, একজনের বয়স ১৬ বছর এবং আরেক জনের ২৫ বছর।
এর পূর্বে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১ম করোনা রোগী ধরা পড়ার মাধ্যমে শুরু হয়ে রৌমারীতেই ৩ জন, ফুলবাড়িতে ১ জন, কুড়িগ্রাম সদরে ১ জন, চিলমারীরে ১ জন এবং সর্বশেষ কাঁঠালবাড়িতে একই পরিবারের ৩ জন  আক্রান্ত হয়ে আক্রান্তের সংখ্যা দ্বাড়ালো ৯ জনে।
সরেজমিনে ঘুড়ে দেখা যায়, লকডাউন ঘোষনার পড়েও শুধুমাত্র কুড়িগ্রাম সদর ব্যতীত  অন্যান্য উপজেলার চিত্র যেন আগের মতই রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর