হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রিয়াজ চৌধুরি প্রতিনিয়ত ছুটে চলছে ত্রানের গাড়ি নিয়ে। তার মানবিক কর্মকাণ্ড ইতিমধ্যে চকবাজার এলাকায় প্রশংসা কুড়িয়েছে। এমন কি স্বয়ন পুলিশ প্রশাসন ও তা কর্মকাণ্ডে গর্বিত।
প্রচারবিমুখ নীরবে-নিভৃতে নিজ দায়িত্ব রাষ্ট্র ও সমাজের জন্য দায়িত্ব পালন করে যাওয়া এই তরুণ পুলিশ কর্মকর্তা হলেন চকবাজার থানার ওসি তদন্ত।
অসহায়রা যখন একটু ত্রানের আশায় এদিক সেদিক হন্য হয়ে ছুটছেন অন্যদিকে চকবাজার থানা পুলিশ এলাকার আনাছে কানাছে ও বস্তিতে বস্তিতে গিয়ে কষ্টে থাকা অসহায়দের খুঁজে খুঁজে তাদের হাতে পৌছে দিচ্ছেন ত্রানের প্যাকেট।
সরেজমিনে দেখাযায়, ওসি তদন্ত রাতে বৃষ্টিতে ভিজে অসহায়দের হাতে তুলে দিচ্ছেন ত্রান সহায়তার প্যাকেট। ত্রান পেয়ে মহাখুশি অসহায়রা।
তিনি বলেন অসহায় মানুষের পাশে শুধু সরকার নয় সমাজের সকল মানুষের উচিত নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা। সেই দায়িত্ববোধ থেকে আমিও ক্ষুদ্র পরিসরে অসহায়, দুঃখী মানুষকে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল