কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীর উপজেলা সাতৈর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গৃহবন্দী কর্মহীন মানুষের পাশে দাড়ালেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি ও আগমণী ট্রান্সপোর্ট লিঃ এর স্বত্বাধিকারী সমাজসেবক সুবাস সাহা। গতকাল ২৯ মার্চ ২০২০ ইং তারিখ রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিজ হাতে বোয়াল মারী উপজেলার কয়ড়া কালি বাড়ি, কাদিরদী বাজার, মহিশালা ঘাট/বাসস্ট্যান্ড, কামার হাটি, কামারগ্রামসহ আরও কয়েকটি জনপদে খাদ্যদ্রব্য বিতরণ করেন। সুবাস সাহা জানান, ৬ শতাধিক হতদরিদ্র পরিবারকে খাদ্যদ্রব্য সহায়তা করবেন। প্রতিটি পরিবার কে চাউল, আলু, মরিচ এবং পিয়াজ সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ মার্চ ২০২০/ইকবাল