মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে রাজারহাটের ঐতিহ্যবাহী সিন্দুর মতি পুকুরে সনাতন ধর্মাম্বলীদের পূণ্যস্মান এবারে স্থগিত করা হয়েছে।
২৭মার্চ শুক্রবার রাতে মন্দির পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত গ্রহন করেন।
জানা গেছে,প্রতি বছর চৈত্রের নবম তিথিতে ঐতিহ্যবাহী সিন্দুর মতি পুকুরে পূণ্যস্মান অনুষ্ঠিত হয় বলে একে নবমীর স্মান বলা হয়। হিন্দু ধর্মাম্ব^লীরা পুরাকীর্তির নিদর্শন স্বরূপ পুকুরটিকে স্রষ্টার স্বর্গীয় দান মনে করেন। এই পুকুরে পূণ্যস্মান করা,পাপ মুক্ত হয়ে জীবনে ব্যপ্ততা ও পরজনমে পূর্ণবান হওয়ার মাধ্যম বলে তারা বিশ্বাসী ।
তাদের মতে,এটি শুধু একটি সু-বিশাল পুকুর নয়। হাজার বছর ধরে হিন্দুদের তীর্থক্ষেত্র। তাই প্রতিবছর চৈত্রের নবম তিথিতে পূণ্য স্মানের পাশাপাশি পুকুরের চার ধারে বসে বিশাল বাহারি মেলা। দেশের বিভিন্ন জেলা,এমনকি পাশর্^বর্তী কয়েকটি দেশ থেকেও ভক্ত অনুরাগীদের আগমন ঘটে নবমির স্মানে।
এলাকার প্রবীণ গুণীজন ও পুজঁকরা জানান,বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো এই নবমির স্মান বন্ধ ছিল না,তবে এবারেই প্রথম করোনা ভাইরাসের কারণে নবমীর স্মান ও মেলার কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাটের সদর উপজেলার সীমান্তে প্রায় ৫১বিঘা জমির উপর সিন্দুর মতির পুকুর স্থাপিত বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,আগামী ২এপ্রিল এই মেলা হওয়ার কথা ছিল । তবে এবারে এরআগের দিন ১এপ্রিল প্রহিত ও কমিটির ২/১জনের উপস্থিতিতে পুঁজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। অন্য কাউকে উপস্থিত থাকতে দেয়া হবে না।
সিন্দুর মতি তীর্থধাম মন্দির কমিটির সভাপতি অতুল কৃষ্ণ রায় জানান,শুক্রবার রাতে মন্দির পরিচালনা কমিটির সভায় ২০সদস্য বিশিষ্ঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন রায় ও কোষাধ্যক্ষ দিনোবন্ধু বনিক সহ ৮জন সদস্য উপস্থিত ছিলেন। এসময় মোবাইল ফোনে অন্যান্য সদস্যদের মতামত গ্রহণের পর সর্বসম্মতিক্রমে পূণ্যস্মান ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে রাজারহাট থানার অফিসার ইরচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান,করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মেলা,সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় সমাবেশ সহ জন সমাগম/গণজমায়েত হয় এমন সকল কিছ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা সহ বিভিন্ন নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারী করেছেন জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।
এর পাশাপাশি সিন্দুর মতির তীর্থধাম মন্দির কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও সার্বিক দিক বিবেচনায় নিয়ে এবার মেলা স্থগিত করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ মার্চ ২০২০/ইকবাল