April 6, 2026, 6:25 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়িতে শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়িতে শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

mostbet

“বাংলার মেহনতী মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানকে সামনে রেখে। খাগড়াছড়িতে পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী । বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য  কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীরা শহরের কদমতলীস্থ দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শাপলা চত্ত্বর প্রদক্ষিণ করে টাউন হলের চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদারসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের অনুসারীরা নারকেল বাগানস্থ দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে টাউন হলে চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো: নুরুন্নবীসহ অন্নান্যরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর