April 13, 2026, 11:24 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিরামপুরে পুলিশের অভিযানে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

বিরামপুরে পুলিশের অভিযানে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

mostbet

দিনাজপুরের বিরামপুরে পুলিশের কঠোর অভিযানে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে একটি পিকআপ ভ্যানে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে সেটি আটক করা হয়। তবে অনেক চেষ্টার পরেও আসামীদের ধাওয়া করলে ঘন কুয়াশার অন্তরালে তারা পালিয়ে যায়। পরে পিকআপে থাকা একটি নীল ড্রাম থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
বিরামপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.এস.এম হাফিজুর রহমান জানান, “ভোরে প্রায় সাড়ে ৪ টার সময় বিরামপুর রেল ক্রসিং এর নিকট ফেন্সিডিল ঢুকবে, সোর্সের এমন গোপন সংবাদ পেয়ে তড়িঘড়ি করে ডিউটি অফিসারকে ফোর্স রেডি করতে বলি। পরে সেখানে গিয়ে গাড়ি চালক কন্সটেবল ফিরোজ, এসআই সামসুল, আনোয়ারুল, কন্সটেবল জিয়ার সহযোগীতায় দ্রুত এগিয়ে আসা একটি হলুদ রং এর পিকআপ ধাওয়া করে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।”

Share Button

     এ জাতীয় আরো খবর