April 9, 2026, 5:23 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নাটোর পৌরসভার মেয়রের বিরুদ্ধে মামলা দায়ের

নাটোর পৌরসভার মেয়রের বিরুদ্ধে মামলা দায়ের

mostbet

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা

নাটোর শহরের ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
মামলার বাদীরা হলেন-নাটোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও নজরুল মঞ্চের সভাপতি গোলাম কামরান, এ্যাডঃ আজিজার রহমান আমেল চৌধুরী ও এ্যাড সিরাজুল ইসলাম।
সোমবার (২০শে নভেম্বর) দুপরে নাটোরের সিনিয়র সহকারী জজ- সদরের বিচারক মোহাঃ আসাফ উদ দৌলার আদালতে বাদীরা এই মামলা করেন।
সোমবার দুপরে দায়েরকৃত মামলায় বলা হয়, ১৯৫৭ সালে বাংলার শেষ নবাব বাহাদুর শাহ জাফরের নামে নাটোরের লালদিঘির পশ্চিম পার্শে পার্ক নির্মাণ করা হয়। বর্তমানে পার্কটিতে মার্কেট নির্মাণের জন্য নাটোর পৌরসভা টেন্ডার আহবান করে। পার্কটিতে টেন্ডার নির্মাণ না করার জন্য নাটোরের বিভিন্ন মহল থেকে পার্কটি নষ্ট না করে মার্কেট নির্মাণ না করার মেয়রকে অনুরোধ করা হলেও তিনি তা গ্রহণ করেননি। পার্কটিতে ২০১৮ সালের জানুয়ারী মাসে মার্কেট নির্মাণ কাজ শুরু হবে। বাদীরা পার্কের কোন প্রকার মার্কেট নির্মাণ করতে না পারে এবং পার্কের কোন পরিবর্তন না করার জন্য আদালতের কাছে আর্জি করেন।
আদালত মামলাটি গ্রহণ করে বাদি পক্ষের যুক্তি শুনলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোন আদেশ দেননি।
এ ব্যাপারে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জানান, এই বিষয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করা হবে। সে সময় বিস্তারিত জানানো হবে বলে ‌জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর