January 21, 2026, 3:25 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

নাটোরে মদক বহনের দায়ে বাস চালকের যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে মদক বহনের দায়ে বাস চালকের যাবজ্জীবন কারাদন্ড

mostbet

মোঃ সালমান হোসাইন

নাটোরে যাত্রীবাহি বাসে মাদক বহনের দায়ে বাহারুল ইসলাম (৫০) নামে এক বাস চালককে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন। সাজা প্রাপ্ত বাহারুল নরসিংদী জেলার শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

মামলার বিবরনীতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ১১ অক্টোবর রাত ২টার সময় শহরের হরিশপুর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী রুপা পরিবহন নামে একটি যাত্রীবাহি নৈশ কোচে তল্লাশী চালায় পুলিশ। তল্লাশী করে ওই নৈশ কোচের চালক বাহারুলের ব্যবহৃত ব্যাগের মধ্যে থেকে ৪০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করে পুলিশ।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাদক বহনের দায়ে বাহারুল ইসলাম নামে এক বাস চালককে স্বশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশের আদেশ দিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর