January 19, 2026, 2:48 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

কুড়িগ্রামে ৩য় শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

কুড়িগ্রামে ৩য় শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

 ১৬নভেম্বর গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ৩য় শ্রেনীর এক ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলা ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ কামারপাড়া গ্রামের দুদু কুমার মালীর কন্যা ও খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমি রানী(১০) গত বুধবার বিকালে বাড়ীর পাশে বল খেলতে গিয়ে আর বাড়ী ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুঁজির পর রাতে সন্দেজনকভাবে পাশের ইব্রাহিম নামের এক ব্যক্তির পুকুরে নেমে পানির নীচে লাশ পাওয়া যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ রাত ৩টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ১৬নভেম্বর গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরন করা হয়। প্রত্যক্ষদশীরা জানান, লাশের শরীরের ডান চোখের উপরে এবং মুখের ওপরের ওষ্ঠ কেটে গিয়ে রক্তাক্ত হয়েছে। এটি একটি হত্যাকান্ড বলে এলাকাবাসীরা ধারনা করছে। নিহতের মা আতশী রানী সন্তান হারার বিলাপ করে বলেন, গত বুধবার বিকালে মেয়েটা মোর বল খেলতে গেল। আর ফিরে এল না। যেখানে বল খেলতে গেছে সেখানে বার বার দেখতে গেলাম তাকে পেলাম না। অথচ রাতে তাকে পাওয়া গেল পুকুরে। সে পুকুরে পড়ে গেলে জল খেত। কিন্তু ছাওয়ার পেটত কোন জল ঢুকে নাই। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান জানান, প্রাথমিকভাবে ইউডি মামলা নেয়া হয়েছে। ময়না তদন্ত বা ভিসেরা রিপোর্টের ভির্ত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর