March 11, 2026, 12:39 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

সাত হাঁড়ি সম্পদের লোভ দেখানো ‘জিনের বাদশা’

সাত হাঁড়ি সম্পদের লোভ দেখানো ‘জিনের বাদশা’

গাইবান্ধায় স্বর্ণালংকারসহ সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক              

 

গাইবান্ধায় মোবাইলে ফোন করে সাত হাঁড়ি সম্পদ দেওয়ার লোভ দেখিয়ে স্বর্ণালংকারসহ সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত ‘জিনের বাদশাকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গন্ধববাড়ি খামার এলাকা থেকে রফিকুল ইসলাম নামের ওই জিনের বাদশাকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাটোর ডিবি পুলিশের ওসি আবদুল হাই বলেন, রফিকুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের আশরাফুল ইসলাম বাবুলের কাছে ফোন করে নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দেন। পরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় বাবুলের কাছ থেকে প্রায় ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। ওসি আরো জানান, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রফিকুলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন বাবুল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুলকে আটক করা গেলেও তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পলাতক ব্যক্তিরা হলেন মনোয়ারুল ইসলাম, কানু ও শাহিন। পুলিশের কাছে অভিযোগকারী বাবুল বলেন, একদিন রাতে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জিনের বাদশা বলে পরিচয় দেওয়া হয়। ‘আল্লাহ পাকের মাজার থেকে তিনি ফোন করেছেন বলে জানানো হয় বাবুলকে। বাবুল জানান, ফোনে তাঁকে বলা হয়, মাজারে সাত হাঁড়ি সম্পদ রয়েছে। চারটি নিয়ম মানলে বাবুল সেগুলো ভোগ করতে পারবেন। এক. পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, দুই. ফকির-মিসকিনদের দান করতে হবে, তিন. গরিবদের ঘৃণা করা যাবে না ও ৪. ‘আল্লাহ পাকের মাজার পাক-পবিত্র রাখতে হবে। ওই চার নিয়ম মানতে রাজি হলে বাবুলের সঙ্গে দেখা করতে যান রফিকুল। তিনি বলেন, মানুষের রূপ নিয়ে দেখা করতে এসেছেন তিনি। এ সময় তিনি বাবুলকে দুটি মুরগি ও একটি জায়নামাজ দেন। এরপর বিভিন্ন সময়ে ফোনের মাধ্যমে মাজারে ফকির-মিসকিনদের খাওয়ানো, হাঁড়ির দলিল করানোর জন্য সৌদি আরবে উট কোরবানি দেওয়াসহ বিভিন্ন কাজের জন্য তাঁর কাছ থেকে স্বর্ণালংকারসহ ছয় লাখ ৫০ হাজার টাকা নেন রফিকুল।

Share Button

     এ জাতীয় আরো খবর