March 24, 2026, 3:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম চৌধুরীর মৃত্যু

চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম চৌধুরীর মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক              

 

চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী মারা গেছেন। গতকাল বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার জানান, দীর্ঘদিন ধরে তসলিম উদ্দিন চৌধুরী পাকস্থলির ক্যানসারে ভুগছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে সম্প্রতি উনাকে ঢাকায় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বুধবার এশার পর চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি স্কুল মাঠে তসলিম উদ্দিন চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। জানাজা শেষে চট্টগ্রামের রাউজানের হাজীপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক পূর্বকোণে তিনি দীর্ঘদিন ধরে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তসলিম চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর