April 13, 2026, 8:34 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাটোরের উত্তরা গণভবনকে পর্যটক আকর্ষণীয় করা হবে- মেনন

নাটোরের উত্তরা গণভবনকে পর্যটক আকর্ষণীয় করা হবে- মেনন

mostbet
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ঐতিহ্যবাহী উত্তরা গণভবনকে আরো বেশি পর্যটক আকর্ষণীয় করে গড়ে তোলা হবে। বর্তমান সরকার শিগগিরই উত্তরা গণভবনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এরই মধ্যে পর্যটন সম্প্রসারণে প্রয়োজনীয় প্রস্তাব পাঠাতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উত্তরা গণভবন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, উত্তরা গণভবনের সংরক্ষিত স্থান ছাড়া সব এলাকা দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হবে। চলতি বছর জেলা প্রশাসক সম্মেলনে যেসব প্রস্তাব দেয়া হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী এসময় সম্প্রতি গণভবন থেকে গাছ কেটে নেওয়ার ব্যাপারে খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ড. চিত্র লেখা নাজনিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানু, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক প্রমুখ।
Share Button

     এ জাতীয় আরো খবর