April 13, 2026, 7:48 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বেনাপোলে বিপুল পরিমাণ দুই ও পাঁচ টাকার নোট জব্দ

বেনাপোলে বিপুল পরিমাণ দুই ও পাঁচ টাকার নোট  জব্দ

mostbet

বেনাপোল থেকে এনামুল হক


বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় এক লাখ ৩২ হাজার টাকার বাংলাদেশি দুই ও পাঁচ টাকার নতুন নোট জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারী কেউ আটক হয়নি । বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ড এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ টাকা জব্দ করে।

বিজিবি জানায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি টাকার একটি চালান ভারতে পাচারের চেষ্টা চলছে এমন গোপন খবরের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে চেকপোস্ট শূন্যরেখা থেকে দুটি স্কুল ব্যাগ জব্দ করে। পরে ওই ব্যাগের মধ্য থেকে দুই ও পাঁচ টাকার নতুন নোটের এক লাখ ৩২ হাজার টাকা পাওয়া যায়। এর আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওয়াব টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত টাকা পোর্ট থানায় জমা দেওয়া হবে। জানা যায়, এর আগেও এ পথে ভারতে পাচারের সময় একাধিকবার বাংলাদেশি দুই টাকার বিপুল পরিমাণ নোট জব্দ হয়েছে। তবে এ দুই ও পাঁচ টাকার নোট কী কারণে ভারতে পাচার হচ্ছে তা জানা সম্ভব হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর