December 5, 2025, 3:18 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

যশোরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

যশোরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

ডিটেকটিভ নিউজ ডেস্ক             

 

যশোরে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে দাবি করে পুলিশ বলেছে, সেখান থেকে তারা এক অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করেছে। যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান, গত সোমবার রাত আড়াইটার দিকে নোঙ্গরপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। ওসি আজমল বলেন, রাতে পুলিশের কাছে খবর আসে দুই দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আজমল। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচটি রাম দা, একটি চাইনিজ কুড়াল, ১০টি স্যান্ডেল ও দড়ি উদ্ধার করেছে পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর