April 8, 2026, 8:03 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নবাবগঞ্জে ভোক্তা অধিকার আইনে ১২ হাজার টাকা জরিমানা আদায়

নবাবগঞ্জে ভোক্তা অধিকার আইনে ১২ হাজার টাকা জরিমানা আদায়
মাসউদ রানা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার আইনে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১২ অক্টোবর নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ বাজারে এবং দাউদপুর বাজারে ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারি পরিচালক মমতাজ বেগম অভিযান পরিচালনা করে মালামাল জব্দসহ হোটেল ও মেডিকেল ষ্টোর থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় তার সাথে দিনাজপুর জেলা ক্যাব এর নির্বাহী সদস্য মাসউদ রানাসহ নবাবগঞ্জ থানা পুলিশ ছিলেন। মমতাজ বেগম জানান, দাউদপুর বাজারের জীবন রক্ষাকারি ঔষধের দোকান ফাতেমা মেডিকেল ষ্টোর থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা, মামুন হোটেল থেকে ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানাসহ মেয়াদ উত্তীর্ণ ঔষদ জব্দ করা হয়। এছাড়াও নবাবগঞ্জ বাজারের নিউ সাবরিন হোটেল থেকে  ৩হাজার টাকা দিপ মিষ্টান্ন ভান্ডার থেকে ২ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বিভিন্ন ভাবেই আমাদের অভিযান চলছে। জেলার প্রতিটি উপজেলায় তা চলমান থাকবে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর