April 9, 2026, 7:22 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি

mostbet


দিনাজপুর উপশহর এলাকার জামিয়া আরাবিয়া হাফিজিয়া ক্বারিয়ানা মাদ্রাসার এক শিক্ষার্থী’র রহস্যজনক মৃত্যু হয়েছে।
মাদ্রাসার সভাপতি আনিসুর রহমান চৌধুরী জানান, রোববার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর উপশহর জামিয়া আরাবিয়া হাফিজিয়া ক্বারিয়ানা মাদ্রাসার ১৪ বছর বয়সের শিক্ষার্থী মেহেদী হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে আধা ঘন্টা পর সে মারা যায়। মৃত মেহেদী হাসান দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নোখাপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র। সে দিনাজপুর উপশহর (মহাজনপাড়ার) জামিয়া আরাবিয়া হাফিজিয়া ক্বারিয়ানা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিম খানার কিতাব বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র।
মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ৪ বছর যাবৎ মেহেদী হাসান উক্ত মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করতো। ২ নভেম্বর মাদ্রাসা ছুটি হলে সে তার গ্রামের বাড়িতে যায়। শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় সে বাড়ি থেকে মাদ্রাসায় ফিরে আসে।
রোববার সকাল সাড়ে ৮টায় মেহেদীর বমি শুরু হলে মাদ্রাসার শিক্ষার্থী ও তার খালু মাদ্রাসার অফিস সহকারী মনতাজ আলী তাকে সাড়ে ৯টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ১০ মিনিট চিকিৎসাধীন থাকা অবস্থায় মেহেদী হাসানের মৃত্যু হয়।
মাদ্রাসার শিক্ষক মাসুম বিল্লা জানান, মেহেদী হাসান ইদুর মারার বিষ খেয়ে সে আত্মহত্যা করেছে। কিন্তু ওই শিক্ষার্থীর মা বলছে, আত্মহত্যার কোন কারণই নেই।

Share Button

     এ জাতীয় আরো খবর