March 23, 2026, 3:37 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সরকার বাজারে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

রিপন মিয়া  মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের সরকারবাজারে বাংলাদেশ

আনজুমানে তালামিযে ইসলামিয়া কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়।
আনজুমানে তালামিযে ইসলামিয়া ২ নং মনুমুখ ইউপি শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার স্থানীয় আল-মাহবুব কমিউনিটি সেন্টারে আলোচনাসভা ও মুবারকর‍্যালির আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা এম.এ আলীম,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু,মাওলানা এম. ফয়জুল ইসলাম,প্রচার-সম্পাদক আনজুমানে তালামিযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখা,হযরত মাওলানা আব্দুস সুবহান জিহাদী সাহেব,খলিফায়ে ফুলতলী,হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, খতিব শান্তিবাগ জামে মসজিদ মৌলভীবাজার, মুফতি মুহিবুর রহমান সাদিকী সাহেব খতিব সরকার বাজার জামে মসজিদ,মাওলানা শফিকুর রহমান সাহেব শিক্ষক মুকিমপুর কামিল মাদ্রাসা। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমজনতা

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর