March 23, 2026, 6:20 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পীরগঞ্জে ঈদে-ই মিলাদুন্নবী ও তারেক রহমানের জন্মদিন পালিত

মোঃ মোস্তফা মিয়া  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে।গতকাল বুধবার সন্ধ্যায়

পীরগঞ্জ পৌর বিএনপির অঙ্গসংগঠন সমূহের আয়োজনে অস্থায়ী সৃষ্টি ফার্মেসী পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ঈদে-ই মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম মন্ডল সেবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সভাপতি পীরগঞ্জ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী

সাইফুল ইসলাম অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পলাশবাড়ী, সাদুল্যাপুর উপজেলার বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপির সহ-সভাপতি দুদু মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সাংগাঠনিক সম্পাদক সাইফুল আজাদ মন্ডল, জেলা যুব দলের সহ সাংগাঠনিক সম্পাদক ও পৌর যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, হোসেন আলী, ৮ নং রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা,  বিএনপির নেতা আব্দুল মোতালেব মাষ্টার, মনোয়ার হোসেন মনু, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, শাহজাহান আলী, আব্দুল মমিন মন্ডল, আব্দুস ছালাম, ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক রাহেনুজ্জামান খোকন প্রমুখ।এদিকে ঈদে-ই মিলাদুন্নবী উপলক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ), দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। উল্লেখ্য দোয়া মাহফিলে বিপুল সংখ্যক বিএনপির নেতা কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেণ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর