April 8, 2026, 10:39 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

তথ্যমন্ত্রী ইনুর নিজ উপজেলা জাসদ থেকে ১ হাজার নেতাকর্মীর পদত্যাগ

তথ্যমন্ত্রী ইনুর নিজ উপজেলা  জাসদ থেকে ১ হাজার নেতাকর্মীর পদত্যাগ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র সভাপতি হাসানুল হক ইনু’র নিজ উপজেলা কুষ্টিয়ার ভেড়ামারা থেকে জাসদ ও অঙ্গসংগঠনের প্রায় ১ হাজার নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাসদ থেকে পদত্যাগ করেছেন। ভেড়ামারা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবজোটের সভাপতি মেহেদী হাসান সবুজ’র নেতৃত্বে গত শুক্রবার রাত ৮টার দিকে জাসদ নেতাকর্মীরা পদত্যাগ করেন। এ লক্ষ্যে শহরের দক্ষিন রেলগেট এলাকার সড়কটি বন্ধ করে দিয়ে জাসদ নেতাকর্মীরা বিশাল সমাবেশের মধ্যে দিয়ে পদত্যাগের ঘোষনা দেয়। পদত্যাগ’র সময় বক্তব্য রাখেন, যুবজোট নেতা মিজানুর রহমান মিজান, রুবেল, আজিজুল হাকিম, মোসাদ্দেক, উজ্জল, ঝলক, মাসুদ, আকুল, সাক্ষাত, রতন, খালেক, ছোট মিজান, নয়ন (মসলেমপুর), সোহেল (৩নং ব্রীজ), তুষার(৫নং ওয়ার্ড), রুবেল (বামন পাড়া), আলমঙ্গীর, পিয়া। এ সময় তাদের নেতৃত্বে প্রায় ১ হাজার নেতাকর্মী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও তার অঙ্গসংগঠন থেকে পদত্যাগ করে। জাসদ’র বিশাল একটি জনগোষ্ট্রি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জনমনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর