February 7, 2026, 10:19 am

সংবাদ শিরোনাম
মায়েদের জন্য ৫ ঘণ্টা কাজ, ৭ কোটি মানুষের কর্মসংস্থান পর্যটন কি বর্জ্যই হবে—নাকি বদলাবে নিয়ম মির্জাগঞ্জে কেঁচো সার উৎপাদন সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১টিতে যাবে হেলিকপ্টার দিনাজপুরের ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেফতার ৮০ উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার আরসার কমান্ডার বেনাপোলের বালুন্ডায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

শ্রীপুরে সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে ব্যবসা করছে

শ্রীপুরে সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে ব্যবসা করছে
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশকে ম্যানেজ করে প্রকাশ্যে ব্যবসা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আসামি গ্রেফতার না হওয়ায় হুমকির মুখে রয়েছেন মামলার বাদী। উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের সাহেব আলীর পুত্র শহিদুল হক (৪৫) । গত বছর এন.আই.এ্যাক্টের মামলায় আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও ২০ লাখ টাকা জরিমানা করেন।
জানা গেছে, বরমী বাজারের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন তার অর্থ আত্মসাতের অভিযোগে শহিদুলের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। ঐ মামলায় আদালত গত বছর শহিদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও বিশ লাখ টাকা জরিমানার রায় দেন।
মামলার বাদী মোফাজ্জল হোসেনের অভিযোগ, শহিদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তিনি কিছুদিন পলাতক ছিলেন। বর্তমানে তিনি দিনরাত বরমী বাজারের কলেজ রোডে হোটেল ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সাজাপ্রাপ্ত আসামি হলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। সাজা হওয়ার পর থেকে তঅনবরত হুমকি দিয়ে যাচ্ছেন শহিদুল। জীবনের নিরাপত্তায় মোফাজ্জল হোসেন গত ২৭ জুন শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি  করেন।
এ ছাড়া শহিদুল হক অপর একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি।
শ্রীপুর থানার ওয়ারেন্ট অফিসার এস.আই. খায়রুল ইসলাম বলেন, আসামি শহিদুল হক ঘনঘন স্থান পরিবর্তন করে। একাধিকবার গ্রেফতারের অভিযান চালানো হয়েছে। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর