April 8, 2026, 8:39 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

লালপুরে অনুষ্ঠান চলাকালে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির মৃত্যু

লালপুরে অনুষ্ঠান চলাকালে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির মৃত্যু
মোঃ সালমান হোসাইন
আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে নাটোরের লালপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেদুল ইসলাম ঝন্টু (৫০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্না…রাজেউন)।
শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল জানান, যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা, কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রস্তুতির সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, রোববার (১২ নভেম্বর) সকাল ১০টায় বালিতিতা ঈদগাহ্ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর