March 24, 2026, 2:03 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গাজীপুরে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে কিশোর আটক

গাজীপুরে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে কিশোর আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে ‘টেলিভিশন বন্ধ না করায়’ শিশুকে হত্যার অভিযোগে তার প্রতিবেশী এক কিশোরকে আটক করেছে পুলিশ। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, গতকাল বুধবার সাকিবের পরিবারের অভিযোগে টঙ্গীর খাঁ পাড়া এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়। মৃত সাকিব (৮) নেত্রকোনার বিরিশিরি এলাকার আলাল মিয়ার ছেলে। তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সাকিব পরিবারের সঙ্গে টঙ্গীর খাঁ পাড়ায় ইসমাইলের বাড়িতে ভাড়া থাকে। স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে। আটক ওই কিশোর (১৬) সাকিবের প্রতিবেশী। টঙ্গীতে একটি পোশাক কারখানায় চাকরি করত সে। শিশুটির মায়ের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সাকিব এবং আটক ওই কিশোরের পরিবার পাশাপাশি বসবাস করায় একে অপরের বাড়িতে আসা-যাওয়া করত তারা। গত মঙ্গলবার সকালে সাকিব তার কক্ষে বসে টিভি দেখছিল। এ সময় প্রতিবেশী ওই কিশোর সাকিবের কক্ষে আসে এবং সাকিবকে গিয়ে টিভি বন্ধ করতে বলে। সাকিব টিভি বন্ধ না করে ওই কিশোরকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিবকে শ্বাসরোধ করে হত্যা করে ওই কিশোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবকে হত্যার কথা কিশোর স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাখাওয়াত।

Share Button

     এ জাতীয় আরো খবর