April 8, 2026, 11:47 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশালের উজিরপুর উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর বড়কোঠা ইউনিয়নের গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গভীর রাতে একই এলাকার সুলতান সিকদারের ছেলে নাঈম সিকদারকে (২০) পুলিশ আটক করে। এ ঘটনায় গতকাল বুধবার উজিরপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি। শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিদর্শক হেলাল সাংবাদিকদের জানান, শিশুটি গত মঙ্গলবার সন্ধ্যার পর মায়ের খোঁজে ঘর থেকে বের হলে নাঈম তার মুখ চেপে ধওে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরপরই শিশুটিকে ফেলে রেখে নাঈম পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখান থেকে রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর