April 12, 2026, 6:38 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সাভারে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

সাভারে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার সাভার উপজেলায় দুই জায়গা থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাদের একজন আত্মহত্যা করেছেন, আর অন্যজন বাসের ধাক্কায় মারা গেছেন। সাভার মডেল থানার এসআই নাজমুল খান জানান, গতকাল মঙ্গলবার সকালে সাভারের গে-া এলাকা থেকে ওমর ফারুক (৪০) ও বলিয়ারপুর মধুমতী মডেল টাউনের সামনে থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়। ফারুক গে-া এলাকায় ভাড়া বাসায় থেকে রেন্ট-এ-কারের ব্যবসা করতেন জানিয়ে তিনি বলেন, ফারুক সাভারের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে। প্রতিবেশীদের বরাতে তিনি বলেন, ফারুকের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া হত। গত সোমবার রাতেও ঝগড়া হয়। সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া লাশ ঝুলতে দেখা যায়। ফারুক আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা করা হচ্ছে। এছাড়া সাভারের বলিয়ারপুর মধুমতী মডেল টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ। এসআই নাজমুল বলেন, তার বয়স আনুমানিক ৩২ বছর। বাসচাপায় তার মৃত্যু হয়েছে বলে পথচারীরা জানিয়েছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি এসব ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর