April 13, 2026, 10:28 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

উত্তরা গণভবনের গাছ চুরির মামলায় ঠিকাদার রিমান্ডে

উত্তরা গণভবনের গাছ চুরির মামলায় ঠিকাদার রিমান্ডে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

 

নাটোরের উত্তরা গণভবনের গাছ চুরির মামলায় ঠিকাদার সোহেল ফয়সালকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. রবিউল ইসলাম তাকে রিমান্ডে পাঠানোর এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন ম-ল জানান, ,উত্তরা গণভবনের গাছ চুরির মামলায় হাজতে থাকা আসামি সোহেল ফয়সালকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা শাহ আলম তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন থেকে আসামি প্রতারণা করে নিলামে কেনা গাছের বাইরে বিপুল সংখ্যক গাছ চুরি করেছেন। গুরুত্বপূর্ণ একটি স্থাপনার এসব গাছ চুরির সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, থাকলে তারা কারা সে বিষয় জানা দরকার। এ জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। সম্প্রতি উত্তরা গণভবনের ভেতরের কিছু মরা গাছ ও ডালপালা বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দেয় গণপূর্ত বিভাগ। রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় গণপূর্ত বিভাগ বন বিভাগের কর্মকর্তাদের দিয়ে গাছগুলি শনাক্ত করে মূল্য নির্ধারণ করে। ঠিকাদার নির্ধারিত গাছের বাইরেও বেশ কিছু শতবর্ষী তাজা আমগাছ কেটে বাইরে নিয়ে যাচ্ছিল। জেলা প্রশাসন বিষয়টি জানার পর গাছকাটা বন্ধ করে দেয়। এ ঘটনায় গত ২৮ অক্টোবর সদর থানায় ঠিকাদার সোহেল ফয়সালের বিরুদ্ধে মামলা করেন জেলা প্রশাসনের সহকারী নাজির মো. মমতাজ আলী।

Share Button

     এ জাতীয় আরো খবর