April 8, 2026, 4:17 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

নেত্রকোণায় যুবক হত্যায় স্ত্রী ও তার প্রেমিকের ফাঁসি

নেত্রকোণায় যুবক হত্যায় স্ত্রী ও তার প্রেমিকের ফাঁসি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নেত্রকোণার দুর্গাপুরে এক যুবককে হত্যার প্রায় ছয় বছর পর স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদ- দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার নেত্রকোণা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার সঞ্জয় সরকারের (৩৫) স্ত্রী সীমা সরকার (২৬) ও তার প্রেমিক দুর্গাপুর উপজেলার তেলিপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে আলমগীর মিয়া (২৮)। একইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পিপি সাইফুর রহমান প্রদীপ। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামিকে খালাস দিয়েছে আদালত। মামলার বরাত দিয়ে তিনি জানান, সীমার সঙ্গে আলমগীর মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে সঞ্জয় তাদের সতর্ক করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জেরে ২০১২ সালের ২০ জানুয়ারি সীমা ও আলমগীর শ্বাসরোধ করে সঞ্জয়কে হত্যা করে। ঘটনার পরদিন সঞ্জয়ের ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ একই বছরের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।

Share Button

     এ জাতীয় আরো খবর