March 8, 2026, 12:45 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীতে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩

pin up pinup

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রাজধানীর ফকিরাপুল গরম পানির গলিতে একটি ছাপাখানার গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ছড়ানো অগ্নিকা-ে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ছাপাখানার মালিক সুজন সিকদার (২৪), কর্মচারী মুক্তার হোসেন (১৮) ও তাহমীন (১৩)। কারখানা মালিকের ভাই সোহেল রানা জানান, ফকিরাপুল গরম পানির গলির ২৪৫/এ নম্বরের ছয়তলা ভবনের নিচতালায় ‘ভাই ভাই বান্ডিলখানা’ নামে একটি কারখানা আছে সুজনের। রাতে কাজ শেষে দুই কর্মচারীকে নিয়ে কারখানার ভেতরেই ঘুমান তিনি। রাত ৩টার দিকে কারখানার ভেতরে আগুন জ¦লে ওঠে। দ্রুত বেরিয়ে যাওয়ার সময় তিনজন দগ্ধ হন। সোহেল রানা আরো জানান, কক্ষের বাথরুমের পাশ দিয়ে একটি পাইপলাইন গিয়েছে। ধারণা করা হচ্ছে, সেটির লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া জানান, সুজনের শরীরে ২০ শতাংশ, মুক্তারের ১৫ ও তাহমীনের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর