April 6, 2026, 8:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ভোলায় ফের প্রাকৃতিক গ্যাসের সন্ধান

ভোলায় ফের প্রাকৃতিক গ্যাসের সন্ধান

mostbet

আরিফুর রহমান, ভোলা থেকে

ভোলার চরফ্যাশনে নতুন করে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নীলকমল ইউনিয়নের মৌলভী বাজারের পাশে কাইচ্চাওয়ালা নামক বাড়িতে মঙ্গলবার টিউবওয়েল বসাতে গিয়ে শ্রমিকরা এই গ্যাসের সন্ধান পান।

শফিক নামের এক শ্রমিক বলেন, প্রায় চারশ ফুট নিচে পাইপ যাবার পরেই গ্যাসের শব্দ লক্ষ্য করি আমরা। এরপর দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন দিতেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে।

সরেজমিনে, ঐ বাড়িতে গিয়ে দেখা গেল বাড়ির লোকজন পাইপের মাথার চারপাশে মাটি ও ইট দিয়ে চুলা তৈরি করে রান্না করছেন।

এ ব্যাপারে নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের কাছে জানতে চাইলে, তিনি বলেন গ্যাস উঠার কথা শুনেছি তাছাড়া আমাদের ভোলায় প্রচুর প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে। তবে কি পরিমাণ গ্যাস এই কূপে আছে তা এখনও স্পষ্ট নই।

ভোলায় শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের পর মনিরাম বাজার সংলগ্ন মুন্সিরহাটের কাছে আর একটি কূপের খনন কাজ চলমান। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ অনেক বছর ভূ-গর্ভে চাপা পরেও প্রাকৃতিক গ্যাসের সৃষ্টি হয় তেমনটাও ঘটতে পারে বলে সচেতন মহলের ধারণা।

Share Button

     এ জাতীয় আরো খবর