March 11, 2026, 1:31 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

মানিকগঞ্জে এক কিশোরীকে গলা কেটে হত্যা

মানিকগঞ্জে এক কিশোরীকে গলা কেটে হত্যা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বৃষ্টি আক্তার (১৫) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে ২টার দিক উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর এলাকায় নিজ বাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃষ্টি ওই এলাকার দিনমজুর রমজান আলীর মেয়ে। নাম প্রকাশ না করার শর্তে বৃষ্টির এক প্রতিবেশী জানান, আবুল ফকির (৪৫) নামে স্থানীয় এক ব্যক্তি বৃষ্টিকে বিয়ে করার জন্য পারিবারিকভাবে প্রস্তাবে দেন। এতে বৃষ্টির পরিবার রাজি না হওয়ায় দুপুরে খালি বাড়ি পেয়ে পরিকল্পিতভাবে বৃষ্টিকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুতফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,  ‘ধারালো অস্ত্র দিয়ে বৃষ্টিকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকা-। মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে।  বৃষ্টির মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুত নিচ্ছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর