February 11, 2026, 6:02 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

২০০ গৃহহীন পরিবারের জন্য দৌলতখানের ভবানীপুরে তৈরী হচ্ছে গুচ্ছগ্রাম

২০০ গৃহহীন পরিবারের জন্য দৌলতখানের ভবানীপুরে তৈরী হচ্ছে গুচ্ছগ্রাম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন এর প্রায় ৪ টি গ্রাম ভাঙনে বিলীন হয়ে যাওয়ার পর চর হাজারী মৌজায় জেগে উঠেছে বিশাল চর।

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এম পির সহযোগীতায় ও স্থানীয় জনপ্রতিনিধি ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম নবী নবুর তদারকিতে চর হাজারী মৌজায় গড়ে উঠছে ২০০ গৃহহীন পরিবারের জন্য গুচ্ছ গ্রাম।
সরেজমিন ঘুরে দেখা গেছে,  নদী বেষ্টিত এই এলাকার বেশিরভাগ মানুষই মৎসজীবি। নদীকেন্দ্রিক এই এলাকায় ২০০১ এর পরবর্তী সময়ে ছিল একটি আতংকিত এলাকা। সেই সময় ব্যাপক নির্যাতিত হন ভবানীপুর ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান গোলাম নবী নবু। বেড়ে যায় রাজনৈতিক সহিংসতা, এবং মদ, জুয়া, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্য। যার দরুন হচ্ছিল না এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। কিন্তু বর্তমান অবস্থা সম্পুর্ণ ভিন্ন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন বর্তমান এম পি আলী আজম মুকুল। ফলে মাদক,জুয়া,বাল্যবিবাহ সহ বিভিন্ন অসামাজিক কাজ এখন প্রায় নেই বললেই চলে। এছাড়া নদীভাঙন রোধে ৫৫১ কোটি টাকা বরাদ্দে দৌলতখান ও বোরহানুদ্দিনে ব্লক স্থাপন করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর