December 11, 2025, 8:48 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

নারীকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় নীলফামারীর ২৪ জন কারাগারে

নারীকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় নীলফামারীর ২৪ জন কারাগারে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নীলফামারীর ডিমলায় এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় ২৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছা. কামরুন নাহার গত মঙ্গলবার এই আদেশ দেন বলে জানান ওই আদালত পুলিশের জিআরও স্বপন কুমার রায়। মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ৩ অগাস্ট দুপুরে খালিশাচাপানী ইউনিয়নের বাইশপুকুর ক্লোঝাড় গ্রামের লালন মোল্লার স্ত্রী শেফালী বেগমকে (৩৫) গরু চুরির অভিযোগে সালিশীর নামে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এ অভিযোগে শেফালীর মামা সহিদুল ইসলাম বাদী হয়ে ৬ অগাস্ট ডিমলা থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৪ অগাস্ট শেফালী বেগম ওই ১৯ জনসহ মোট ৩১ জনের নাম উল্লেখ করে ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্বপন কুমার বলেন, দুই মামলার ৩১ জন আসামির মধ্যে ২৪ জন গত মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর