April 7, 2026, 4:53 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কুলাউড়ায় যাত্রীবাহি সিএনজিতে ৪ লক্ষ টাকা ছিনতাই

কুলাউড়ায় যাত্রীবাহি সিএনজিতে ৪ লক্ষ টাকা ছিনতাই

mostbet

মশাহিদ আহমদ

কুলাউড়ায় মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয় (উত্তর কুলাউড়া) বড়লেখা রোডে একটি যাত্রীবাহি সিএনজিতে আজ ১ নভেম্বর দুর্বৃত্তরা হামলা করে ফয়ছল নামে এক যাত্রীকে আহত করে ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীর খপ্পরে পড়া ফয়ছল আহমদের বাড়ী বড়লেখার আজিমগঞ্জের সালিটিকা গ্রামে। তিনি ঐ এলাকার মৃত আব্দুল ওয়াহিদের পুত্র। জানা যায়, কুলাউড়া পুবালী ব্যাংক কুলাউড়া শাখা থেকে টাকা উত্তোলন করে কুলাউড়া চৌমুহনী আজাদ ফার্মেসীতে আসেন। সেখান থেকে চৌমুহনী হয়ে বড়লেখার যাত্রীবাহি সিএনজিতে উঠেন এবং মাহতাব ছায়েরা স্কুলের সম্মুখে যাওয়ার পর এই ঘটনা ঘটে। যাত্রীবাহি গাড়ীতে মহিলা ও পুরুষ ছিল। পুলিশ যাত্রীদের মোবাইল নাম্বার রেখে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- ছিনতাইয়ের বিষয়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনা উদঘাটনে এবং ছিনতাইকারীদের পাকড়া করতে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর