February 11, 2026, 7:27 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

সাবেক চেয়ারম্যানের সাথে স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকায় তালাক দিয়েছেন জাহাঙ্গীর

সাংবাদিক সম্মেলনে অভিযোগ
সাবেক চেয়ারম্যানের সাথে স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকায় তালাক দিয়েছেন জাহাঙ্গীর

ডিটেকটিভ নিউজ ডেস্ক


প্রতিপক্ষকে ঘায়েল করতে সাবেক স্ত্রীকে দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছেন বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান। তারই ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর কামরুজ্জামান মিজান পরিকল্পিতভাবে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে মারধর করেন।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এসে এমন অভিযোগ করেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দাড়িয়াল গ্রামের সেকান্দার আলী জাহাঙ্গীর আলম। লিখিত অভিযোগে তিনি জানান, ১০ অক্টোবর দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। এই কমিটির প্রতিপক্ষ হয়ে কাজ করেন জাহাঙ্গীর আলম। এতেই ক্ষিপ্ত হন ঐ সাবেক চেয়ারম্যান। এরপর নানাভাবে জাহাঙ্গীর আলম ও তার পরিবারকে হয়রানি করতে থাকেন। এক পর্যায়ে ৩ অক্টোবর কামরুজ্জামান মিজান জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই আব্দুস সালামকে তার বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মারধর করেন। এত গুরুতর আহত হয় দুই ভাই। পরে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি হন। এরপর ৫ অক্টোবর বাকেরগঞ্জ থানার কামরুজ্জামান মিজানকে আসামি করে একটি মামলা করেন জাহাঙ্গীর আলম॥
তিনি আরও জানান, কামরুজ্জামান মিজানের সাথে তার স্ত্রী হায়াতুন নেসা খুকু মনির অবৈধ সম্পর্ক ছিল। আর এই অবৈধ সম্পর্ক তার নিজের হাতেই ধরা পড়ার পর তার স্ত্রীকে ২৯ নভেম্বর ২০১৬ তারিখে তালাক দেয়া হয়।
এমনও এই তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে চেয়ারম্যান-এর সম্পর্ক রয়েছে। আর তাকে দিয়েই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছেন চেয়ারম্যান। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করছেন। তিনি সবার আইনি সহায়তা চাইছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর