April 16, 2026, 1:05 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ময়মনসিংহ জাহাঙ্গীর হত্যা: মিছিলে না যাওয়াকে কেন্দ্র করেই খুন

ময়মনসিংহ জাহাঙ্গীর হত্যা: মিছিলে না যাওয়াকে কেন্দ্র করেই খুন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মিছিলে না যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরেই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয় ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার কিশোর জাহাঙ্গীরকে। আদালতে দেয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য জানিয়েছেন এ হত্যা মামলার এক নম্বর আসামি জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা হোসেন আলীর ছেলে রিপন (৩০)। গতকাল মঙ্গলবার বিকেলে এমন তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালী মডেল থানার এসআই মো: রোকন ইসলাম খান। পুলিশ জানায়, অপহরণের এক সপ্তাহ পর গত বৃহস্পতিবার বিকেলে নগরীর বাঘমারা মেডিকেল কলেজ হোস্টেলের সেপটিক ট্যাংকির ভেতর থেকে জাহাঙ্গীর (১৬) নামে স্থানীয় বহিরাগত এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের খালা জোৎস্ন্যা বেগম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কোতোয়ালী মডেল থানার এসআই মো: রোকন ইসলাম খান জানান, এ মামলায় ইতোমধ্যেই এক নম্বর আসামি রিপন (৩০) ও রূপলকে (৪০) কে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হত্যাকাভ্ডের মূল হোতা রিপন আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে এ খুনের দায় স্বীকার করেছে। এদিকে, নিহতের খালা জোৎস্ন্যা বেগমের অভিযোগ, এ মামলার এজাহারে রিপনের বাবা, জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা হোসেন আলীর নাম নেই। এ হত্যাকা-ের নির্দেশদাতাই তিনি। তাকে বাদ দিয়ে অসম্পূর্ণ এজাহারের কারণে শেষ পর্যন্ত হত্যা মামলটি ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। একই সঙ্গে হোসেন আলীর আরেক ছেলে আর.এম. রাসেলকেও এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে এ অভিযোগ অস্বীকার করে কোতোয়ালী মডেল থানার এসআই মো: রোকন ইসলাম খান জানান, অজ্ঞাত আসামির তালিকায় হোসেন আলীকে গ্রেফতারের জন্য পুলিশের প্রচেষ্টা চলছে। হোসেন আলী ও তার ছেলে রাসেল পলাতক রয়েছেন। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর