December 5, 2025, 9:18 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

ফার্মেসিতে অস্ত্রোপচার : প্রাণ গেলো চার মাস বয়সী একটি শিশুর

ফার্মেসিতে অস্ত্রোপচার : প্রাণ গেলো চার মাস বয়সী একটি শিশুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরগাজীপুরের শ্রীপুরের একটি ফার্মেসিতে অস্ত্রোপচার করায় রফিক নামে চার মাস বয়সী একটি শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।

শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের অটোরিকশা চালক আল আমীনের একমাত্র ছেলে রফিক।

আল আমীন জানান, সপ্তাহখানেক আগে তার ছেলের পিঠের ডান দিকে ফুলে ওঠে। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ছেলেকে নিয়ে চকপাড়া মেডিক্যাল মোড়ের আলম ফার্মেসিতে যান। ফার্মেসি মালিক আলম মিয়া ফুলে যাওয়া অংশ টিউমার হিসেবে চিহ্নিত করেন এবং অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে তিনি অপারেশন করতে পারবেন বলে দাবি করেন। অপারেশনের জন্য আলম চার হাজার টাকা ফি চায়। টাকা পরে পরিশোধের কথা বলে ১১টার দিকে আলম শিশুটির অপারেশন করেন।

তিনি আরও জানান, অপারেশনের এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দ্রুত শিশুটিকে পার্শ্ববর্তী মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন আলম। হাসপাতাল থেকে শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে আবার ঢাকা শিশু হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পথে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটি মারা যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান,এ ঘটনায় শিশুটির বাবা আলমকে আসামিকে মামলা করেন। অভিযুক্ত ফার্মেসি মালিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য শনিবার (২৮ অক্টোবর) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির লাশ পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর