April 13, 2026, 7:49 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জব্দ লয়েডস কো-অপারেটিভের ব্যাংক অ্যাকাউন্ট

জব্দ লয়েডস কো-অপারেটিভের ব্যাংক অ্যাকাউন্ট

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

বেশি মুনাফার টোপ দিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে লয়েডস কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেটিভ সোসাইটির সঙ্গে সম্পৃক্ত ৯ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যক্তিদের নামে কোনো অ্যাকাউন্ট পরিচালিত হলে আগামি ৭ দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতা বলে সম্প্রতি এ নির্দেশনা দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, লয়েডস কমার্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ আনোয়ারুল হাসিব, তার বোন ও সহ-সভাপতি আমিনুন আরা বেগম, সহ-সভাপতি এইচ এম নূরুল হক, সদস্য মো. সিরাজুল ইসলাম, আবদুল আজিজ, ফারহানা সাদিক, আমেনা জাহান বীথি, শেখ নওরোজহ আহমেদ ও নাজহমুল হায়দার এবং এদের পরিবারের কোনো সদস্যের নামে অ্যাকাউন্ট থাকলে এর লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখতে হবে।

জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ২ হাজার গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা নিয়ে এখন উধাও। প্রতিষ্ঠানটির উপদেষ্টা খান মো. ফিরোজ কবির। তিনি চার্টার্ড ক্রেডিট কো-অপারেটিভ নামের আরেকটি প্রতিষ্ঠানের এমডি। বিভিন্ন গ্রাহক থেকে ১৩৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা বিভিন্ন প্রতারণার মামলায় তিনি এখন জেলে আছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর