January 19, 2026, 1:25 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের কোপে বাবার মৃত্যু

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের কোপে বাবার মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet

টাঙ্গাইলের মির্জাপুরে ফিরোজ মিয়া নামে মাদকাসক্ত এক যুবক তার বাবা ফটিক মিয়াকে (৬০) কুপিয়ে হত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। মির্জাপুর থানার এসআই মনিরুজ্জামান মুন্সি জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন। তার বাবা ফটিক অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। ফটিক ছেলেকে মাদক ছেড়ে কাজ করতে বললে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে গত বুধবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ফিরোজ কুড়াল দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ফিরোজকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর