March 15, 2026, 6:54 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

পিরোজপুরে ধর্ষণ চেষ্টা মামলায় যুবলীগ নেতা কারাগারে

পিরোজপুরে ধর্ষণ চেষ্টা মামলায় যুবলীগ নেতা কারাগারে

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

পিরোজপুরের নাজিরপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় বেদার ফরাজী (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত বুধবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাজিরপুর থানায় মামলাটি দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। বেদার ফরাজী উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং মাটিভাঙ্গা গ্রামের মৃত আফসার উদ্দিন ফরাজীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর রাত ২টার দিকে মাটিভাঙ্গা গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন বেদার ফরাজী। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তিনি পালিয়ে যান। নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী বলেন, বেদার ফরাজীর বিরুদ্ধে স্থানীয়ভাবে বিভিন্ন অভিযোগ ওঠায় ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাজিরপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে থানায় আরো তিনটি মামলা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর