February 7, 2026, 10:02 am

সংবাদ শিরোনাম
মায়েদের জন্য ৫ ঘণ্টা কাজ, ৭ কোটি মানুষের কর্মসংস্থান পর্যটন কি বর্জ্যই হবে—নাকি বদলাবে নিয়ম মির্জাগঞ্জে কেঁচো সার উৎপাদন সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১টিতে যাবে হেলিকপ্টার দিনাজপুরের ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেফতার ৮০ উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার আরসার কমান্ডার বেনাপোলের বালুন্ডায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

জিডি করলেন পরিচালক দীপন

জিডি করলেন পরিচালক দীপন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দর্শকরা গত বছর দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি বেশ পছন্দ করেন। আরিফিন শুভ, মাহিয়া মাহি অভিনীত এ ছবির পর নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা। এরমধ্যে জানা গেলো, পরিচালক দীপংকর দীপন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ছবির সিক্যুয়েল ‘ঢাকা অ্যাটাক-২’কে নিয়ে প্রতারণা-হয়রানি ও নিজের সুনাম ক্ষুণœ হওয়ায় তিনি গত ৩০শে মে সন্ধ্যায় রমনা থানায় জিডি করেন। অভিযোগ সম্পর্কে দীপন ওই জিডিতে উল্লেখ করেন, গত বছর ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি বিপুল জনপ্রিয়তা পায়। সম্প্রতি আমার সুনাম ক্ষুণœ করে অজ্ঞাত কেউ আমার নাম ব্যবহারে নবীন/ সম্ভবনাময়ী অভিনেত্রীদের ফোন দিচ্ছে।

নতুন ছবিতে সুযোগ করে দেওয়ার কথা বলে নানা রকম প্রস্তাবসহ টাকা দাবি করছে। দীপংকর দীপন বলেন, মঙ্গলবার ঘটনাটা আমি বুঝতে পেরেছি। একজন অভিনেত্রী আমাকে ফোন করে বিষয়টি জানান। এরপর তাকে বলি, পুরো বিষয়টি প্রতারকদের কাছ থেকে শুনতে। তারপর বিস্তারিত পেয়ে আমি র‌্যাবকে জানাই এবং গতকাল থানায় জিডি করি। মূলত আমাদের নতুন ছবি ‘ঢাকা অ্যাটাক-২’ নিয়ে এই প্রতারণা করা হচ্ছে। তাই নিজের সুনাম রক্ষা করতে ও ইন্ডাস্ট্রির কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা ভেবে থানায় জিডি করা হয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ২০১৭ সালের ৬ই অক্টোবর মুক্তি পায় ‘ঢাকা অ্যাটাক’। ছবিটিকে বলা হয় দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার।

বোম নিষ্ক্রিয় ইউনিটের সদস্য, পুলিশ কমিশনার, সোয়াট ও গোয়েন্দা কর্মকর্তা, সাংবাদিক সব ধরনের চরিত্রই আছে ছবিটিতে। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, শিপন মিত্র ও খল চরিত্রে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি তাসকিন রহমান। ছবিটির মূল ভাবনা ও কাহিনি রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। ‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্পø্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড। এরই পরবর্তী কিস্তি ‘ঢাকা অ্যাটাক-এক্সট্রিম’। যেটা সামনের বছর নির্মাণের কথা রয়েছে নির্মাতা দীপংকর দীপনের।

Share Button

     এ জাতীয় আরো খবর