March 20, 2026, 9:59 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দিনাজপুরে দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর

দিনাজপুরে দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুরে বীরগঞ্জে দুর্গাসহ কয়েকটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার সনাতনপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার ওসি আক্কাস আলী জানান। বীরগঞ্জ পৌরসভার ৭ নম্বার ওয়ার্ডের কাউন্সিলর বনমালী রায় বলেন, দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিল। গত রোববার রাত ১২টার দিকে প্রতিমা শিল্পীরা কাজ করে বাড়ি চলে যায়। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন মন্দিরের ভেতর দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখে থানায় খবর দেয় বলে জানান তিনি। ওসি জানান, এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর