March 20, 2026, 8:35 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পীরগঞ্জে বড় ভাইয়ের সম্পত্তি বুঝে না দিয়ে প্রধান শিক্ষক কর্তৃক জোরপূর্বক জবরদখল করার চেষ্টা

পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ

রংপুররে পীরগঞ্জে বড় ভাইয়ের প্রাপ্য সম্পত্তি বুঝে না দিয়ে পীরগঞ্জ আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ স ম রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার আপন বড় ভাবী সামিদা পারভীন। ঘটনাটি গত শুক্রবার পৌরসভা ধনশালা গ্রামে ঘটেছে। ঘটনার বিবরনে জানা গেছে, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর নিকট থেকে তার আপন বড় ভাই মৃত. আব্দুর রহমান কন্যা সন্তানদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ দিকে গত শুক্রবার পারিবারিক দ্বন্দের জেরে স্থানীয় মসজিদে এক বিচার সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জমির ভাগ বন্ঠন নিয়ে কোন সমঝোতা না হওয়ায় বাকবিতন্ডা হয়েছে বলে স্থানীয়রা জানান। উভয় পক্ষ বাড়ী ফেরার সময় অভিযোগকারী সামিদা পারভীন ও তার তিন কন্যা বাড়ীতে আসার পথিমধ্যে আগে থেকে উৎপেতে থাকা রফিকুল ইসলাম গংয়েরা আব্দুর রহমানের সন্তানদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাদেরকে মারপিট করে। অপরদিকে গত রবিবার অভিযোগের প্রেক্ষিতে পীরগঞ্জ থানার এসআই প্রলয় কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে অভিযোগকারী সামিদা পারভীন জানান আমার স্বামী সিংহ ভাগ সম্পত্তি গায়ের জোরে রফিকুল ইসলাম গংয়েরা ভোগ দখল করে খাচ্ছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে আমার স্বামীর প্রাপ্ত সম্পত্তি বুঝে না দিয়ে উল্টো রফিকুল ইসলামেরা আমার তিন কন্যা সন্তানকে মারপিট করে চলে যায়।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩০মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর