December 5, 2025, 8:55 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

নারায়ণগঞ্জে রোহিঙ্গা পরিচয় দেওয়া সেই যুবক স্থানীয় বাসিন্দা

নারায়ণগঞ্জে রোহিঙ্গা পরিচয় দেওয়া সেই যুবক স্থানীয় বাসিন্দা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে রোহিঙ্গা পরিচয় দেওয়া আব্দুল্লাহকে টেকনাফের শরণার্থী ক্যাম্পের উদ্দেশে পাঠানোর পর স্থানীয় বাসিন্দা বলে শনাক্ত করে পথ থেকে ফিরিয়ে আনা হয়েছে। সদর মডেল থানার ওসি শাহীন পারভেজ জানান, ২৬ বছর বয়সী আব্দুল্লাহর প্রকৃত নাম মাহবুব, নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় আব্দুল্লাহকে আটক করে পুলিশ। অসুস্থ হওয়ায় তাকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওসি শাহীন আব্দুল্লাহর বাবার বরাতে বলেন, দেয়াল থেকে পড়ে আব্দুল্লাহর বাম পা ভেঙ্গে গিয়েছিল। তিনি দীর্ঘদিন ভারতে চিকিৎসা নিয়েছেন। সেখানে কিছুটা হিন্দি শেখেন। শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে আব্দুল্লাহ নিজেকে রোহিঙ্গা পরিচয় দিয়ে বলেছিলেন, মিয়ানমারে তার ছোট বোন ও মাকে হত্যা করা হয়েছে। তিনি পালিয়ে ট্রেনে করে নারায়ণগঞ্জ এসেছেন। আবদুল্লাহর ভাঙা হিন্দি ও ভাঙা বাংলায় কথাবার্তায় পুলিশ তাকে রোহিঙ্গা বলে বিশ্বাস করেছিল জানিয়ে ওসি শাহীন বলেন, এর আগে আবদুল্লাহ বরিশাল গিয়ে ভারতীয় পরিচয় দিলে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে উজিরপুর থানায় মামলা হয়। গত রোববার দুপুরে পুলিশ তাকে টেকনাফ শরণার্থী ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। এমন সময় গণমাধ্যমে আসা ছবি দেখে তার পরিবার থানায় যোগাযোগ করে। তখন তাকে মাঝপথ থেকে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর