March 23, 2026, 2:17 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সারাদেশে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীসহ নিহত ৯

ডিটেকটিভ ডেস্ক : সারাদেশে রবিবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ নয় মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রাজশাহী, নরসিংদী, ঝিনাইদহ, গাজীপুর, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ছয়জন মারা যান। এদিকে যশোরে নিজেদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

যশোর: পুলিশ বলেছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে তিনজন মারা যান। সোমবার সকালে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইল: ঘাটাইলে র‌্যাব-১২ এর সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর গুলি বিনিময় হয়। এতে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

রাজশাহী: বেলপুকুর থানার ছোট জামিরা এলাকায় র‌্যাব-৫ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র ও গুলি পাওয়া যায়।

নরসিংদী: পলাশে র‌্যাব-১১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হন। নিহত ব্যক্তির নাম ইমান আলী (৩৩)। তার বিরুদ্ধে ১১টি মামলা আছে।

ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সবদুল ইসলাম মণ্ডল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নরেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

টঙ্গী (গাজীপুর): টঙ্গীর নিমতলী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম রনি ওরফে বেসতি রনি (২৭) এরশাদ নগর এলাকার ৩নং ব্লকের স্থায়ী বাসিন্দা হাফিজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে টঙ্গী থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে। টঙ্গী থানার (ওসি) কামাল হোসেন বলেছেন, রনি চিহ্নিত মাদক ব্যবসায়ী তার লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

জীবননগর (চুয়াডাঙ্গা): উথলী গ্রামের সন্যাসীতলা মাঠে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলী নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আমতলা পাড়ার মো. জামাত আলীর ছেলে। তার বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর