March 19, 2026, 6:30 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

আদমদীঘিতে দপ্তর ও প্রকল্প ঘুরে দেখলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

(২১ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সান্তাহার পৌরসভা পরিদর্শনে এসে পৌরসভার ডিজিটাল সেন্টার, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস, সান্তাহার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

বেলা সাড়ে ১২ টায় আদর্শপাড়া ভলিবল কোর্ট ইনোভেশন কার্যক্রম দর্শন, যোগিপুকুর এলাকায় আরসিসি রাস্তা নিমার্ণ প্রকল্পের উদ্বোধন, জাহানাবাজ সিসি ঢালাইকরণ প্রকল্প, কায়েতপাড়া মাটি দ্বারা সংস্কার ও ইট সোলিং প্রকল্পের দর্শন করেন তিনি।

এরপর উপজেলা শিশু পার্ক উন্নয়ন কাজের উদ্বোধন, উপকারভোগীদের মাঝে সেলাইমেশিন, গাছের চারা, দগ্ধ ও প্রতিবন্ধিদের মাঝে চেক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার রোকনুজ্জামান, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রমূখ।

Share Button

     এ জাতীয় আরো খবর