March 20, 2026, 7:03 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

নবীগঞ্জের জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

নবীগঞ্জের আলোকিত ব‍্যক্তিত্ব জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় নিউইয়র্কস্থ স্টার্লিং এভিনিউ এর নিরব রেষ্টুরেন্টে নিউইর্য়কস্থ নবীগঞ্জবাসীর পক্ষ থেকে আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এমরান আহমেদ টিপু ও ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন এর যৌথ পরিচালনায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির বোর্ড নাইন এর চেয়ারম‍্যান মাস্টার অব ল খ্যাত এন মজুমদার, বস্কস এসোসিয়েশন এর সভাপতি এম ইসলাম মামুন, হীরা মিয়া গার্লস স্কুলের সাবেক শিক্ষক জ্ঞান রন্জন দাস। অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত ব‍্যক্তিত্ব জাহাঙ্গীর রানাকে ফুল দিয়ে বরন করে নেন নবীগঞ্জবাসী। এরপর নবীগঞ্জের মরহুম কবি ইলিয়াস আলী, তাজুল ইসলাম ও কুতুব আফতাবের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি হাসান আলী, খসরু আহমেদ, মূলধারার রাজনীতিবিদ কমিটির লিডার শেখ জামাল হোসেন, ইমরান শাহ রন, সাবেক ইউপি সদস্য মর্তুজ আলী, বিশ্বমনি সরকার, কবি আবু তাহের চৌধুরী, এস্টরিয়া ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমিটির ব‍্যক্তিত্ব জাবেদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ময়নুল হক চৌধুরী, গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাব্বির আহমদে চৌধুরী, শেখ আক্তার হোসেন নানু, আক্তার হোসেন অলক, গোলাম মোহিত, মাহবুব চৌধুরী, আব্দুল হাকিম, এমদাদ রহমান তরফদার, বিকাশ চন্দ্র দাস, সোহেল আহমদ, ফরিদ আহমদ, প্রফেসর আঃ করিম, সুজিত কুমার দাস, মইনুল ইসলাম, তাহমিদ আহমেদ, জিল্লুর রহমান, গৌছ আলী, আনসার আলী, বাচ্চু মিয়া, এম এ আলিম তালুকদার। অনুষ্ঠানের শেষে এস্টরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে জাবেদ আহমদ ও কোষাধ্যক্ষ ময়নুল হক চৌধুরী সংবর্ধিত ব‍্যক্তিত্ব জাহাঙ্গীর রানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সংবর্ধিত ব‍্যক্তিত্ব জাহাঙ্গীর রানা বিশিষ্ট ব্যক্তিত্ব মাহবুবুর রব সাদী, মেজর সুরন্জন দাশ সহ নবীগঞ্জের অনেক আলোচিত ব্যক্তিবর্গের জীবনী নিয়ে আলোচনা করেন। এবং নবীগঞ্জে তাদের অবদানের কথা তুলে ধরেন।

Share Button

     এ জাতীয় আরো খবর