প্রতিবেদক-মৌলভীবাজারঃ
“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ পালিত হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আদালত সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধি, হোটেল–রিসোর্ট মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।