March 22, 2026, 7:06 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শেরপুর প্রেসক্লাবে কমিটি ঘোষণা-সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাহেদ

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোনের প্রাণকেন্দ্র শেরপুর—এই জনপদ বরাবরই সংবাদকর্মীদের সরব উপস্থিতিতে মুখর।
সেই সংবাদকর্মীদের মিলনমেলা শেরপুর প্রেসক্লাবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তৈরি হলো এক নতুন অধ্যায়। নির্বাচন কমিশনের ঘোষণার মধ্য দিয়ে গঠিত হলো ১৫ সদস্যের নতুন কমিটি—যেন সাংবাদিক সমাজে নতুন আস্থার নিশান।

প্রেসক্লাবের নেতৃত্ব গড়তে দায়িত্ব পায় পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনার -স্থানীয় ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, শেরপুর আজাদ বখ্ত স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইয়াসিন সেলিম এবং সমাজসেবক, সাংবাদিক মাজহারুল ইসলাম রকি—এই পাঁচজনের নিরপেক্ষ তত্ত্বাবধানেই এক প্রাণবন্ত ও সর্বসম্মত প্রক্রিয়ায় গঠিত কমিটি ঘোষণা করেন ইয়াসিন সেলিম ও মাজহারুল ইসলাম রকি।

প্রেসক্লাবের হাল ধরেছেন সভাপতি আব্দুস সামাদ আজাদ ( দৈনিক প্রতিদিনের কাগজ),সহ-সভাপতির দায়িত্বে আছেন কাঞ্চন ভৌমিক (সিলেটের ডাক) ও শেখ সাহেদ আহমেদ (নাগরিক ভাবনা)।
সাংগঠনিক গতি আনতে সাধারণ সম্পাদক হয়েছেন আমিরুল ইসলাম সাহেদ (দৈনিক মৌমাছি কণ্ঠ)। যুগ্ম সম্পাদক মোফাদ আহমদ মুরাদ(জিবি নিউজ২৪ডটকম), সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ শিপন ( দৈনিক আলকিত সকাল) এবং সহ–সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এই পথচলায় শক্তি যোগাবেন।
দপ্তর সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ (সংলাপ বার্তা), অর্থ সম্পাদক রিপন মিয়া (দৈনিক বাংলাদেশ সমাচার), সদস্য এহিয়া আহমেদ, (দৈনিক প্রাইভেট ডিটেকটিভ) মো. শাহাব উদ্দিন,(দেশ টিভি বাংলা) সম্মানিত সদস্য মো. শিহাবুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য বায়েজিদ হোসেন, মাজহারুল ইসলাম রকি, আব্দুল আলীমও থাকবেন দায়িত্বে

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়—শেরপুরের সাংবাদিক সমাজকে আরও ঐক্যবদ্ধ করা, পেশাগত মান উন্নয়ন ও সামাজিক দায়িত্ব পালনে নতুন কমিটি কাজ করবে।

প্রেসক্লাবের প্রবীণরা মনে করছেন, “এ কমিটি শুধু সংগঠনের নেতৃত্ব নয়, শেরপুরের সংবাদকর্মীদের নতুন উদ্যমের প্রতীক।” নতুন নেতৃত্বের হাতে প্রেসক্লাবের কার্যক্রম আরও প্রাণবন্ত হবে—এমনটাই এখন স্থানীয় সংবাদকর্মীদের প্রত্যাশা।

Share Button

     এ জাতীয় আরো খবর