March 24, 2026, 6:17 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঝিকরগাছায় বাস ও পিক‌আপের মুখোমুখি সংঘর্শ নিহত-১

বিল্লাল হুসাইন;যশোর:

যশোরের ঝিকরগাছায় যশোর বেনাপোল মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস(৪০) নামে একজন নিহত হয়েছে।

রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের- মৃতঃ নেছার আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, রুহুল কুদ্দুস (১৫ সেপ্টেম্বর )সোমবার আনুমানিক ভোর পাঁচটার দিকে তাহার নিজ পিকাপ যাহার রেজিঃ নং- যশোর-ন (১১-০৩৯৪) চালিয়ে ঝিকরগাছা উপজেলার পারবাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টার প্রাইজ নামক একটি দুরপাল্লার বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব (১২-৩৬৯৩) উল্টো পথে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে রুহুল কুদ্দুস ঘটনাস্থলে নিহত হন এবং বাসের ড্রাইভার হেল্পার বাসটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় । পরবর্তীতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ড্রাইভারকে গাড়ীর ভেতর থেকে উদ্ধার করেন। পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে ‌।

এবিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি এবং গাড়ী জব্দ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর