March 24, 2026, 4:25 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মেধাবী ছাত্র অনুপ বালোর তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদকঃ

মেধাবী ছাত্র অনুপ বালোর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)। ২০২২ সালের ৬ নভেম্বর থেকে এইচএসসি ( বিজ্ঞান) চুড়ান্ত পরীক্ষা দেয়ার কথা ছিল তার। এর দেড় মাস আগেই আজ এই দিনে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় মা, বাবা ও আত্নীয় স্বজনসহ সকলের মায়া ত্যাগ করে পর পারে চলে যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর। এ উপলক্ষে শাজাহানপুর মন্দিরে প্রয়াতের আত্নার শান্তি কামনায় ধর্মীয় অনুষ্ঠান রয়েছে।

লেখা পড়ার হাতে খড়ি নেয়ার পর থেকেই অনুপ ছিল মেধাবী। বিশেষ করে পিএসসি, জিএসসি ও এসএসসি পরীক্ষায় সুনাম করায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও মানিকগঞ্জ প্রেসক্লাব তাকে সম্মাননা দিয়েছে। এ সময় মন্ত্রী, সচিবসহ গুণী ব্যাক্তিদের হাত থেকে সম্মাননার ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি গ্রহণ করেছে। বড়ই অসময়ে সে পরপারে চলে যায়।

দক্ষিণ মানিকগঞ্জের বালিরটেক কৃষ্ণপুর গ্রামের বাড়ীতে ২০০৪ সালে ১৩ মার্চ সে জন্ম গ্রহণ করে। সে দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, শিপিং রিপোর্টার্স ফোরাম ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য রতন বালো’র এক মাত্র সন্তান। মৃত্যুর আগ পর্যন্ত সে ঢাকা ইমপেরিয়াল কলেজে পড়াশুনা করেছে। প্রয়াত অনুপ বালো’র বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করেছেন তার বাবা ও মা।
###

Share Button

     এ জাতীয় আরো খবর