March 22, 2026, 7:00 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শেরপুর বাজারে সওজের উচ্ছেদ অভিযান, উদ্ধার এক একর জায়গা অবৈধ দখলদারদের উচ্ছেদ, অর্ধ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

প্রতিবেদক মৌলভীবাজার;

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় এক একর জায়গা অবৈধ দখলমুক্ত করেছে প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে চালানো এ উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অর্ধ শতাধিক কাঁচা ও পাকা স্থাপনা।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শেরপুর বাজারের মৌলভীবাজার-শেরপুর সড়কের পূর্ব পাশে বুলডোজার দিয়ে একের পর এক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ভেঙে পড়ছে টিনের চালা, উপড়ে ফেলা হচ্ছে লোহার খুঁটি। অনেকেই ভাঙা ঘরের ইট, কাঠ, রড ও অন্যান্য মালামাল কুড়িয়ে নিচ্ছেন। শত শত স্থানীয় মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে অভিযান প্রত্যক্ষ করেন।

সওজ মৌলভীবাজার কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সওজের জায়গা অবৈধভাবে দখল করে পাকা ও কাঁচা স্থাপনা গড়ে ব্যবসা চালাচ্ছিলেন অনেকে। কেউ কেউ এসব দোকানঘর ভাড়া দিয়ে আয় করতেন। সওজের পক্ষ থেকে একাধিকবার নোটিশ ও সতর্কতা সত্ত্বেও কেউ দখল ছাড়েননি।

শেষবার ৭ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) মাইকিং করে জমি খালি করার নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে মঙ্গলবার থেকে সওজ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়।উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস,পুলিশ ও আনচার বাহিনী সহযোগিতা করেন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উল্যা ও সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. কাওছার হামিদ।

সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. কাওছার হামিদবলেন,“আমরা অনেকবার দখলদারদের জায়গা ছাড়ার জন্য নোটিশ দিয়েছি। কিন্তু কেউ শোনেনি। পরে মাইকিং করা হয়েছে। এরপরও দখল না ছাড়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”সওজ সূত্র জানিয়েছে, এ অভিযানে প্রায় এক একর জমি উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা।

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে হঠাৎ করে উচ্ছেদ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

শেরপুর বাজারের দোকান মালিক শিপু মিয়া বলেন,“আমরা এখানে ৩ বছর ধরে দোকান চালাচ্ছি। হঠাৎ এসে সব গুঁড়িয়ে দিল। আমাদের বসার মতো জায়গাও থাকল না। যদি সময় দিত, তাহলে অন্তত মালপত্র সরাতে পারতাম।

”অন্যদিকে স্থানীয় বাসিন্দা ফয়সল বলেন,“রাস্তার পাশে এই দখলদারির কারণে প্রতিদিন জ্যাম লেগে থাকত। অনেক সময় অ্যাম্বুলেন্সও আটকে যেত। সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা খুবই দরকার ছিল।

”এক পথচারী মো. জুবায়ের আলম বলেন“সড়কের পাশে এত দোকান ছিল যে হাঁটাচলাও করা যেত না। এখন রাস্তা অনেক খোলামেলা লাগছে। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত।”

বেশিরভাগ স্থানীয়ই মনে করছেন, সরকারি জমি দখলমুক্ত রাখা জরুরি, তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও প্রশাসনের নজর দেওয়া উচিত।

Share Button

     এ জাতীয় আরো খবর